টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ৪ জন উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ৭:০০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় ৪ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এরমধ্যে তিনজন স্থানীয় ও অপরজন রোহিঙ্গা বলে পুলিশ জানিয়েছেন। রোববার দুপুর দুইটার দিকে এ দিকে পাহাড়ের পাদদেশে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন—কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা মৃত ইউসুফের ছেলে শামসুল আলম (৩৬), একই গ্রামের মোঃ আলম ছেলে রমজান মিয়া (২৪), উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘোনারপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোঃ ইসমাইল ছেলে মোঃ জিয়াবুল হক (২১) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকের বাসিন্দা মৃত হাবিব উল্লাহ ছেলে রহিম উল্লাহ (৪৮)।

প্রাথমিক তথ্যে জানা যায়, স্থানীয় তিনজন যুবককে জোরপূর্বক মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।এ অভিযানে নেতৃত্ব দেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস।

তিনি আরও বলেন, উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িত পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা