আবদুল্লাহ আল ছগীরের ৩৫ তম মৃত্যুবার্ষিকী আজ

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আজ রোববার দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম আবদুল্লাহ আল ছগীরের ৩৫তম মৃত্যুবার্ষিকী। মরহুম আবদুল্লাহ আল সগীর বাংলাদেশ সম্পাদক পরিষদের সহ–সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালক, চট্টগ্রাম সংবাদ পত্র পরিষদের প্রথম আহবায়ক, চট্টগ্রামের প্রেসক্লাবের সভাপতি, জাতীয় জনসংখ্যা নিয়ন্ত্রণ কমিটির সদস্য, হাটহাজারী ডা. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমী এবং গড়দুয়ারা মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।

এ উপলক্ষে আজ বাদ আছর শাহ আমানত দরগাস্থ তানজিমুল মোসলেমিন এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাছাড়া মরহুমের গ্রামের বাড়ি সংলগ্ন গড়দুয়ারা বড় মাদ্রাসায় কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়া ট্রমা সেন্টার আর বন্ধ হবে না
পরবর্তী নিবন্ধহজ ও ওমরায় যাওয়ার আগে প্রশিক্ষণ অত্যাবশ্যক