কদলপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

| মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

কদলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে ও নুরুল আফসার দুলালের সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি ছিলেন উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম–আহবায়ক সম্পাদক জিএম মোর্শেদ চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাফায়েত হোসেন রাকিব, কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফসারুজ্জামান চৌধুরী, উত্তর জেলা যুবদল নেতা আবুল কাশেম রানা, সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহ, মোহাম্মদ হাসান, অধ্যক্ষ হাফেজ বোরহান উদ্দিন, মোহাম্মদ রাশেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলীতে ঈদে মিলাদুন্নবী (দ.) এর প্রস্তুতিসভা
পরবর্তী নিবন্ধনাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব স্থগিত