কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে দলীয় অফিসে মনোনয়নপত্র দিয়েছেন আপা, দুলাভাই ও শালা। গতকাল আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দানকারীদের মধ্যে বর্তমান এমপি শাহীন বদি এবং তার স্বামী সাবেক এমপি আবদুর রহমান বদি ও ছোট ভাই উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর চৌধুরীও রয়েছেন। বিষয়টি নিয়ে উখিয়া–টেকনাফসহ কঙবাজারজুড়ে চলছে নানা আলোচনা–সমালোচনা।








