ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া ‘সাপ্লিমেন্ট’ আমদানির এলসি খুলতে পারবে না ব্যাংক

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া ‘ডায়েটারি জাতীয় সাপ্লিমেন্ট’ আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে পারবে না ব্যাংকগুলো। গতকাল বুধবার এ বিষয়ে সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাপ্তরিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। খবর বিডিনিউজের।

অধিদপ্তরের পরিচালক (এফইপিডি) হারুনঅররশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী ‘ডায়েটারি সাপ্লিমেন্ট’, ‘হারবাল সাপ্লিমেন্ট’, ‘নিউট্রিশনাল সাপ্লিমেন্ট’, ‘মেডিকেল নিউট্রিশন থেরাপিউটিক নিউট্রিশন’ এবং সম্পূরক ‘পথ্যজাতীয় পণ্যের’ উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন অথবা পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক। আইনের বিধান লঙ্ঘন করে এ ধরনের পণ্য আমদানি বা বিপণন দণ্ডনীয় অপরাধ।

পূর্ববর্তী নিবন্ধহিজরা খালে দেয়া বাঁধ পাঁচ দিনের মধ্যে অপসারণ হবে
পরবর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী জাবেদের ২ ফ্ল্যাটে রিসিভার প্রবেশের অনুমতি