ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ

| সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৫:২২ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি–জামায়াত চক্রের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড অপ–তৎপরতা প্রতিহত করতে ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মহসীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনার মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল হাসান, সাবেক ছাত্রনেতা হাজী নাসির উদ্দিন, মো. মাহাতাব আহম্মদ, মাসুদ রায়হান, কায়ছার হোসেন, মহানগর ছাত্রলীগ সহ–সভাপতি সৌমেন বড়ুয়া, সহ নুরুল ইসলাম সুমন, মোস্তাফা কামাল, রেজাউল করিম রিটন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আনোয়ারায় মিছিল
পরবর্তী নিবন্ধ‘আগুন সন্ত্রাস রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’