ঐতিহাসিক জশনে জুলুছে নেতৃত্ব দিতে চট্টগ্রামে আল্লামা পীর সাবির শাহ্‌

| মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ১৯৭৪ সাল থেকে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ১২ রবিউল আউয়াল ঐতিহ্যবাহী জশনে জুলুছে ঈদএ মিলাদুন্নবী (.) আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নবীপ্রেমিকদের সুসংবাদ দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছেন আওলাদে রাসূলগণ। গত ২০ আগস্ট ঢাকায় পৌঁছানোর পর ২৩ আগস্ট রাজধানীতে জশনে জুলুছে নেতৃত্ব দেন তাঁরা। পরবর্তীতে গতকাল সোমবার বিকাল ৫টায় চট্টগ্রাম শাহ্‌ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.), সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.) এবং সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ্‌ (মা.জি.)। ঢাকা থেকে তাঁদের সফরসঙ্গী হিসেবে চট্টগ্রামে আসেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর) ও অন্যান্য নেতৃবৃন্দ। বিমানবন্দরে অতিথিদের সাদর অভ্যর্থনা জানান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। তিনি ঢাকায় জশনে জুলুছ শেষে চট্টগ্রামের প্রস্তুতি সম্পন্ন করতে গতকাল সোমবার সকালে বন্দরনগরীতে পৌঁছেন। এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি ও জুলুছ আহ্বায়ক মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের)সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফে হুজুর কেবলাগণকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলীম রিজভী, উপাধ্যক্ষ এ টি এম লিয়াকত আলী, আনজুমান সদস্য শাহাজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, মোহাম্মদ তৈয়বুর রহমান, মোহাম্মদ আলী, নুরুল আমিন, নুর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল হাই মাসুম, সাদেক হোসেন পাপ্পু, মাহবুব ছফা, আশফাক আহমেদ, তৌহিদুল করিম, আর ইউ চৌধুরী শাহীন, মোহাম্মদ ইলিয়াছ, হাফেজ মারুফুর রহমান, মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সচিব আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন প্রমুখ। এদিকে আনজুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় বাদে মাগরিব জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে পবিত্র গেয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়েছে। আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.)-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মা.জি.)। বিশেষ অতিথি ছিলেন সৈয়্যদ আকিব আহমদ শাহ্‌ (মা.জি.)। এশার নামাজের ইমামতি করেন পীর সাবির শাহ্‌।

হাজার হাজার ভক্তঅনুরক্তের সমাগমে এ মাহফিলে হুজুর কেবলাগণকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে আনজুমান ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানে নানা অনিয়ম
পরবর্তী নিবন্ধহাই কোর্টে অধ্যক্ষসহ দুজনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন