বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর নৃত্য উৎসব ‘এসো ছন্দের আনন্দযজ্ঞে’। সঞ্চারী নৃত্যকলা একাডেমি আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন সঞ্চারীর প্রতিষ্ঠাতা ও পরিচালক নৃত্যশিল্পী স্বপন বড়ুয়া। অতিথি ছিলেন এটিএন মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের সিইও সাজেদুল রহমান মুনিম, এটিএন বাংলার এডুকেশন এক্সিকিউটিভ ডিরেক্টর রুকসানা আক্তার রিনি, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, নৃত্যশিল্পী শৈবাল সেন রূপক, মানসী দাশ তালুকদার, শিখা বড়ুয়া, স্বপন দাশ, শুভ্রা সেনগুপ্তা, সঞ্চিতা দত্ত দেবী, প্রমা অবন্তী, ফজল আমিন শাওন, সেতু বিশ্বাস, হিল্লোল দাশ সুমন, একিনু শামা, প্রিয়াঙ্কা বড়ুয়া, রিয়া দাশ চায়না, মো. কামাল, সূচনা বণিক, সৌরভী নাথ, মো. ফরহাদ ফারুক, সুদীপ দত্ত জেমী, অমিত দাশ, সৌমিত্র চক্রবর্তী প্রমুখ। দীর্ঘদিন নৃত্য শিক্ষাদানে অবদান রাখা এসব গুণী নৃত্যশিল্পীকে সম্মাননা স্মারক প্রদান করা। বান্দরবান থেকে আগত অতিথি শিল্পী একিনু শামা ও তার দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বক্তারা বলেন, নৃত্য শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের মনের ভাব প্রকাশের এক শক্তিশালী ভাষা। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে এবং সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে নৃত্যের ভূমিকা অপরিসীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী কঙ্কন দাশ। সঞ্চারী নৃত্যকলা একাডেমির ছাত্রছাত্রীদের পরিবেশনায় প্রায় ১৫টি মনোমুগ্ধকর নৃত্য উপস্থাপন করা হয়।
নৃত্যানুষ্ঠান পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী স্বপন বড়ুয়া। এসব নৃত্যে লোকজ ধারা, শাস্ত্রীয় নৃত্য এবং সমসাময়িক নৃত্যের মেলবন্ধন দেখা যায়। এছাড়া চট্টগ্রামের প্রায় ২০টি নৃত্য সংগঠন উৎসবে অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।














