এশিয়া কাপ ক্রিকেট ২৭ আগস্ট থেকে শুরু

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

শ্রীলংকায় আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। ১১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর বার্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এদিকে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তাই এবারের এশিয়া কাপটি ২০ ওভারের ফরম্যাটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ শ্রীলংকা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে এবারের এশিয়া কাপে। এর বাইরে ২০ আগস্ট থেকে হতে যাওয়া কোয়ালিফায়ার খেলে আসবে একটি দল।

পূর্ববর্তী নিবন্ধআর্চারিতে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক
পরবর্তী নিবন্ধকাবাডিতে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ