এশিয়ান গেমস ক্রিকেটে ফাইনাল খেলার লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৫:০১ পূর্বাহ্ণ

আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে এখন বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও বৃষ্টি বাধায় তাদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। এ সত্ত্বেও আসন্ন এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জাপানের আইচিনাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। আট দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ আটের ম্যাচ জিতলে সেমিফাইনালে হারমানপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। গতকাল আইসিসিকে জ্যোতি বলেন, ‘আমরা এমনভাবে প্রস্তুতি নিতে চাই যাতে গতবারের চেয়ে এবার আরও ভালো অবস্থায় থেকে এশিয়ান গেমসে শুরু করতে পারি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এখন সব ভেন্যুতেই বৃষ্টি হচ্ছে। তারপরও টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার আগে আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই ফাইনাল খেলার লক্ষ্য থাকবে।’ জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ানিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য মুখিয়ে আছেন জ্যোতি। এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজ খেলার সূচি রয়েছে বাংলাদেশের। এছাড়া ২০২৭ সালের মাঝামাঝি সময় ইংল্যান্ড সফরে যাবে তারা। ঐ সফরে আইসিসি নারী টিটোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ দলের বিপক্ষে ছয়টি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগ্রেসদের। ঐ ম্যাচগুলোতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। নারী ক্রিকেটের অন্যতম সেরা তিনটি দলের বিপক্ষে তার সতীর্থরা নিজেদের সেরাটা দেবে বলে প্রত্যাশা করেন জ্যোতি। তিনি বলেন, ‘আমাদের দলের জন্য এটি একটি বিশাল সুযোগ। আমরা সবসময়ই অস্ট্রেলিয়ানিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো জায়গায় খেলতে চেয়েছি। সেখানে খেললে পারফরমেন্সের অনেক উন্নতি হয়।’ তিনি আরও বলেন, ‘যেহেতু আমরা সমপ্রতি ইংল্যান্ডে খেলেছি এবং ভালো করেছি, সেই অভিজ্ঞতার ইতিবাচক প্রভাব অবশ্যই আমাদের ওপর পড়বে।’ গতমাসে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত টিটোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে গ্রুপ১’এ পাঁচ ম্যাচের মধ্যে দু’টিতে জয় পেয়েছিল টাইগ্রেসরা। ৪ পয়েন্ট নিয়ে গ্রপে চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ থেকে শেষ করে তারা।

পূর্ববর্তী নিবন্ধকমনওয়েলথ গেমসে হতাশার দৌড় ইমরানুর ও শিরিনের
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের করা গোলই বিশ্বকাপ সেরা