একরাম ফুটবল একাডেমির অনুশীলন উদ্বোধন

| সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মেয়র একাডেমি কাপ (অনুর্ধ্ব–১৩) ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী একরাম ফুটবল একাডেমির অনুশীলন উদ্বোধন করা হয়েছে গত শনিবার। বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের সামনের অনুশীলন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুশীলনের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেল। আরো উপস্থিত ছিলেন একরাম ফুটবল একাডেমির পরিচালক একরাম আফসার, সাবেক ফুটবলার ও কোচ হায়দার কবির প্রিন্স, এইচ এম তৌহিদ, জহির উদ্দিন, আব্দুর রব মমিন, জামাল উদ্দিন, কোচ জাহেদ, জাহাঙ্গীর প্রমুখ। অনুশীলন উদ্বোধন শেষে প্রধান অতিথি তার বক্তব্যে চলমান অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টে একাডেমির সফলতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ চরবরমায় আবুল কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধনেপালে কাবাডি সিরিজে হার দিয়ে শুরু মেয়েদের