ঋতুরানী

বিভাস গুহ | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:১১ অপরাহ্ণ

শরৎ এলে

বৃষ্টি বাদল যায় হারিয়ে দূরে

ডানা মেলে পাখপাখালি আকাশেতে উড়ে।

নীল আকাশে

ধবল মেঘের লুকোচুরি খেলা

উঠোন জুড়ে শিউলি ঝরে স্নিগ্ধ ভোরেরবেলা।

শিশির ঝরে

মুক্তোর মত মাঠের দুর্বা ঘাসে

দিঘির জলে শাপলা শালুক পাপড়ি মেলে হাসে।

মাঠে মাঠে

সবুজ ধানের হাওয়ায় মাতামাতি

জুঁই চামেলি সুবাস ছড়ায় সকাল সন্ধ্যা রাতি।

দোলা লাগে

হাওয়ায় হাওয়ায় নদীর পাড়ে কাশে

ঋতু রানী শরৎ আসে ভাদ্র আশ্বিন মাসে।

পূর্ববর্তী নিবন্ধশরতে
পরবর্তী নিবন্ধজিনের বাদশা ভূতের রানী