শরতে

সিমলা চৌধুরী | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:১১ অপরাহ্ণ

একটুকু ছোঁয়া পাই একটু আবেশ,

রয়ে যায় এটুকুতে ভালো লাগা রেশ।

মেঘেদের আনাগোনা ভালো লাগে বেশ,

শরৎ–বিকেলে হাসে কাশফুল–দেশ।

ঝকঝকে চৌদিকে আলো ভরপুর,

বধূ আছে পথ চেয়ে অলস দুপুর।

হঠাৎ উঠলো বেজে মেঘের ঘুঙুর,

ভালো লাগে বৃষ্টির টাপুর টুপুর।

ঘাসের বিছানা যেন সবুজ পাটি,

ডগায় ডগায় বুঝি শিশিরের ঘাঁটি ।

মিষ্টি গন্ধ ছড়ায় মাঠে সোঁদা মাটি ,

ভালো লাগে যেই ঘাস–পাটিতে হাঁটি।

জোছনায় ঝলমল শরতের রাতে

শিউলিরা উঠে মেতে মৃদু হাওয়াতে।

অদ্ভুত মায়া ছোটে মন–মৌতাতে

বকফুল মিনজিরি হাসে প্রভাতে।

পূর্ববর্তী নিবন্ধডানার জন্য
পরবর্তী নিবন্ধঋতুরানী