উপজেলা প্রশাসন সীতাকুণ্ডের মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

মাদককে ‘না’ বলুন এ স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাদক বিরোধী এক প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও পৌরসভা ফুটবল টিম। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত খেলার প্রথম অর্ধায়ে পৌর সভাকে ১০ গোলে হারিয়ে গৌরব অর্জন করতে সক্ষম হয় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। উক্ত খেলায় উপজেলা প্রশাসনের পক্ষে শুরুতেই দুর্দান্ত গোলটি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। তবে ৬০ মিনিট এর নির্ধারিত খেলার দ্বিতীয়ার্ধে উভয় টিমের মধ্যে উত্তেজনার কোনো কমতি ছিলনা। পৌরসভা টিম একের পর এক আক্রমন করলেও তারা গোল করতে পারেনি। তবে উভয় টিম দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। এদিকে আগত দর্শকদের মাঝে প্রচুর আনন্দ ও উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। দর্শকরা বলেন, অনেক দিনপর মনে হচ্ছে ফুটবল খেলায় প্রাণ ফিরে পেল। এক সময়ে এ মাঠ ছিল বেশ জমজমাট। বিকেল হলেই ক্রীড়ামোদিদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে যেত। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোঃ গোলাম সাদেক। এদিকে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এ উপজেলার যুবসমাজ ছাত্র সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলার প্রতি মনোযোগ বাড়ানোর জন্যই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। সবসময় এ ধরণের খেলাধুলা চালিয়ে যাবেন বলে জানান তিনি। অনুষ্ঠানে উদ্বোধনকালে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বিএনপির সদস্য সচিব মোঃ মোরসালিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সোহেল উদ্দিন, পৌরসভা ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল সিরাজীসহ অনেকেই। খেলা পরিচালনা করেন মোঃ নুরুল গনি মিল্কি, তার সহযোগী ছিলেন মোঃ নুরুচ্ছোফা,মোঃ গিয়াস উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধনেতৃত্ব হারাচ্ছেন জানতেন না রাশিদ
পরবর্তী নিবন্ধসেমি-ফাইনালে হেরে গেল বাংলাদেশ