ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ

সিআইসিএ সম্মেলন

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৫:০৩ পূর্বাহ্ণ

আজারবাইজানের বাকুতে একটি আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বক্তব্যের সময় ওয়াকআউট করেছে বাংলাদেশসহ ১০টির বেশি দেশের প্রতিনিধিদল।

গতকাল বৃহস্পতিবার ‘কনফারেন্স অন ইন্টার‌্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া’ (সিআইসিএ) সম্মেলনের এ ওয়াকআউটের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্ব ওয়াকআউট করেন তারা। তুরস্ক, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব ও ইরানসহ ১০টির বেশি দেশের প্রতিনিধিরা সম্মেলন কক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বেরিয়ে যান।

ফিলিস্তিনিদের উপর চলমান ‘গণহত্যা’ এবং গাজায় নৃশংসতার কারণে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এমন বয়কটের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলকে। এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদলের ওয়াকআউটের কারণে অধিবেশন কক্ষ অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধলামায় নিখোঁজ তিন স্কুল ছাত্রী খুলশীর তিন বাসা থেকে উদ্ধার
পরবর্তী নিবন্ধনতুন এলএনজি টার্মিনাল স্থাপনের চীনা প্রস্তাবে সরকারের সায় নেই