আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সাথে ওয়াসার চুক্তি সম্পাদন

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সাথে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের পানির বিল সংগ্রহ সংক্রান্ত চুক্তি নবায়ন করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে দ্বিপাক্ষিক এই চুক্তি নবায়ন করা হয়। এই চুক্তির অধীনে চট্টগ্রাম ওয়াসার গ্রাহকরা আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকের জুবিলী রোড শাখার এসএনডি হিসাবে চট্টগ্রামের সকল শাখা, উপশাখা ও এজেন্টের মাধ্যমে অনলাইনে পানির বিল গ্রহণ করা যাবে। চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার (উপসচিব) ও আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক চট্টগ্রাম আউটস্কার্ট রিজিওনের হেড এ এফ এম ফয়সাল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় দুইটি প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন (উপসচিব), প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আলমেহেদী শওকত আজম ও আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকের জুবিলী রোড শাখার ম্যানেজার মোজাম্মেল হক ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নয়নে স্মারকলিপি প্রদান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে রবীন্দ্রনাথ-নজরুল ও লালনের স্মরণ উৎসব