শাহ্সুফি আল্লামা নাদেরুজ্জামান খান (রহ.) এর দুই দিনব্যাপী ৩৭তম বার্ষিক ওরশ আজ ও আগামীকাল শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে চন্দনাইশ উপজেলাস্থ বরমা বাইনজুরি দরবার মঞ্জিলে অনুষ্ঠিত হবে। ওরশের কর্মসূচিতে রয়েছে খতমে কোরআন, খতমে গাউসিয়াসহ বিভিন্ন খতম, জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, সেমা মাহফিল, মিলাদ মাহফিল ও আখেরি মুনাজাত। মাহফিলে মুখ্য আলোচক থাকবেন ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী। সভাপতিত্ব করবেন বাইনজুরি দরবারের শাহ্সুফি আল্লামা আবদুল হাই মুহাম্মদ আসাদুজ্জামান খান (মাজিআ)। আগামীকাল শুক্রবার সমাপনী দিনে বাদে জুমায় দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন গাটিয়াডেঙ্গা দরবারের সাজ্জাদানশীন আল্লামা মুজিবুল হক জাহাঁগিরি কাদেরী (মাজিআ)। ওরশে শরীক হওয়ার জন্য বাইনজুরি দরবারের নায়েবে মুন্তাজেম শাহজাদা আবদুল হাই মুহাম্মদ আরিফুজ্জামান খান ও শাহজাদা আবদুল হাই মুহাম্মদ আনিসুজ্জামান খান অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












