আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানি সেবা কার্যক্রম সম্পন্ন হয়। লোকবলহীন ও প্রবাসী পরিবারের সহযোগিতা, পরিবেশ রক্ষা এবং মহামারি রোধ ইত্যাদির স্বার্থে ২০২০ সাল থেকে সেবাটি চালু করা হয়। গত কুরবানি ঈদের দিন বাকলিয়ায় উক্ত কর্মযজ্ঞ শুরু হয় এবং মোট ১২৬ শরিক কুরবানি করে দেওয়া হয়। সুনির্দিষ্ট নীতিমালার আলোকে কুরবানি দাতার অর্থে ক্রয়কৃত শরিয়ত ও স্বাস্থ্যসম্মতভাবে পশুগুলো কেটেকুটে প্রতি শরিকের মাংস আলাদা প্যাকেট করে সেবাগ্রহীতাদের হাতে তুলে দেওয়া হয়।
সেবা কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইন, ভাইস চেয়ারম্যান ফুলকলির জিএম এম. এ. সবুর, ব্যাংকার সৈয়দ কুতুব উদ্দিন আলম, দেলোয়ার হোসেন, আসিক ইউসুফ চৌধুরী, সালেহ আহমদ, হাজি নতিফা মুহাম্মদ, সেকান্দর রহমান কায়সার, আবু বকর। সহযোগিতা করেন ফখরুল ইসলাম, আসিফ মাহমুদ, জাহেদুল ইসলাম, রিদওয়ানুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












