আলী নগর দরবারে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল শুক্রবার

| বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফে বিশ্ব নুর মঞ্জিলের উদ্যোগে আগামী শুক্রবার ঈদ–এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হবে। দরবার শরীফ প্রাঙ্গণে আজিমুশশান মাহফিলে সভাপতিত্ব করবেন রজায়ী যুব ত্বরিকত কমিটির চেয়ারম্যান মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী। আখেরী মুনাজাত করবেন মাওলানা মুহাম্মদ নঈম উদ্দীন রজায়ী। মুহাম্মদ ইমাম উদ্দীন রজায়ীর সার্বিক সহযোগিতায় মাহফিলে দরবারের সকল ভক্ত মুরিদ ও আশেকিনদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিস্ময়কর গ্র্যান্ড ক্যানিয়ন
পরবর্তী নিবন্ধআইআইইউসি টেক ফেস্ট শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর