ওরা বলেছিলো
কেড়ে নিবে এই মিষ্টি মধুর ভাষা
সেই সাথে আরো
কেড়ে নিবে তারা আমাদের যত আশা
আমরা বাঙালি
আমাদের আছে পাহাড়ের মত বুক
ভাষার জন্যে
প্রাণ দিতে সব চঞ্চল উৎসুখ।
বাজি রেখে প্রাণ
ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে
ছিনিয়ে এনেছে
বাংলা ভাষাকে রক্তিম পাখা মেলে
ভেঙে দিয়েছে
যত জারিজুরি পাকিদের নানা ছল
বাঙালিরা আজ
বাংলাতে কথা বলছে অনর্গল।
এ ভাষা আমার
এ ভাষা পাখির, সাগর, পাহাড়, ফুলের
এপার বাংলা
ওপার বাংলা দুই পাশে দুই কুলের
এ ভাষার মান
ছড়িয়েছে ঘ্রাণ দিক থেকে বহুদিকে
প্রযুক্তির গুণে
আমাদের ভাষা বিজয় আর অভ্রতে যাই লিখে।







