আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সভা

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ’র এক প্রস্তুতি সভা ২৮ মে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ কমপ্লেক্সের সভাকক্ষে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান শাহসুফী মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী মহররম মাসের ১ তারিখ হতে ১০ তারিখ পর্যন্ত ১০ দিনব্যাপী অনুষ্ঠিতব্য ৩৮ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের বিভিন্ন বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (.) পরিবেশনের পর শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি সুফী মুহাম্মদ মিজানুর রহমান। কারবালা মাহফিলের প্রস্তুতিমূলক বিষয়ে আলোচনায় অংশ নেন যথাক্রমে জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু আহসান মো: বোরহান উদ্দিন, পিএইচপি ফ্যামিলির ফাইন্যান্স ডাইরেক্টর আলী হোসেন সোহাগ, আন্‌জুমান ট্রাস্ট’র সেক্রেটারি জেনারেল মো: আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, আল্লামা জালাল উদ্দিন আলকাদেরীর (রহ🙂 শাহজাদা আবু সাঈদ মুহাম্মদ হামেদ, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের কর্মকর্তা মো. খোরশেদুর রহমান, সিরাজুল মোস্তফা, সাইফুদ্দিন, আনোয়ারুল হক, জাফর আহমদ সওদাগর প্রমুখ। কামাল উদ্দিন আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল হাই মাসুম, মাওলানা আবুল হাশেম শাহ, . জাফর উল্লাহ, দিলশাদ আহমেদ, মাহবুবুল আলম, সালামত উল্লাহ, হাফেজ আহমদুল হক, হাফেজ জালাল উদ্দিন, খোরশেদ আলী চৌধুরী, এস এম শফি, নাজিব আশরাফী, মাঈনুদ্দিন মিঠু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগ সম্পর্কে জ্ঞান ও প্রচার বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য বিনোদন পার্ক চালু