আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস

| বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৫ এপ্রিল বিশ্বব্যাপী ম্যালেরিয়া দিবস পালন করা হয়। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে দক্ষিণ এবং উত্তর–পূর্ব সীমান্তবর্তী ১৩টি জেলার ৭২টি উপজেলায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব রয়েছে। এরমধ্যে পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ম্যালেরিয়া প্রবণ এবং কক্সবাজার মধ্য ম্যালেরিয়াপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। তবে আগের তুলনায় ম্যালেরিয়ার প্রভাব অনেক কমেছে।

আফ্রিকায় ২০০১ সালের ২৫ এপ্রিল প্রথমবারের মতো ম্যালেরিয়া দিবস পালন করা হয়। ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, চট্টগ্রামের উপজেলাগুলোতে ম্যালেরিয়ার প্রকোপ খুব বেশি নেই। তবে ফটিকছড়ি ও চন্দনাইশের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে ম্যালেরিয়া রোগী পাওয়া যায়। ম্যালেরিয়া প্রতিরোধে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। সরকারি পর্যায়ে প্রয়োজনীয় ওষুধপত্রও মজুদ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে ট্রাক উল্টে প্রাণ হারালেন ৯ শ্রমিক
পরবর্তী নিবন্ধম্যালেরিয়া : পাহাড়ে মৃত্যু কমলেও ঝুঁকি বাড়াচ্ছে সীমান্ত