আগামীকাল মঞ্চে আসছে নতুন নাটক স্থানাংক

| বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নাট্যসংগঠন থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম, তাদের ৩৫তম প্রযোজনা হিসেবে মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক স্থানাংক। বিশিষ্ট নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায়ের রচিত নাটকটি ২১ মে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে।

নাটকটির প্রথম মঞ্চায়ন উৎসর্গ করা হলো ক্যান্সার আক্রান্ত রোগীদের সহায়তার উদ্দেশ্যে, যা আয়োজনটিকে কেবল সাংস্কৃতিক পরিসরেই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে একই দিন সন্ধ্যা ৭টায়। নাটকটি নির্দেশনা দিয়েছেন থিয়েটার ওয়ার্কশপের দলপ্রধান ও নাট্যনির্দেশক তাপস শেখর। এতে অভিনয় করছেন মো. সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন মামুন এবং অনিন্দিতা শেখর চৈতি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন কুঁড়ি স্পোর্টসের চট্টগ্রাম আঞ্চলিক প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধসালমান-শাবনূর জুটির ‘তোমাকে চাই’ দেখা যাবে বড় পর্দায়