আনোয়ারা ওষখাইন আলী নগর দরবার শরীফে আঞ্জুমানে পাক পঞ্চতন শাহ আলী রজা (রা.) কমিটির ব্যবস্থাপনায় বড় মিঞা রশিদ মঞ্জিলে শাহ ছুফী আলী রজা প্রকাশ কানু শাহ (রা.)’র ওরশ গত ১৭ জুলাই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি মুহাম্মদ ইলিয়াছ রজা (মা.জি.আ.)। উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া, মুহাম্মদ নেছার মিঞা প্রমুখ। সভাপতির বক্তব্যে শাহসুফি মুহাম্মদ ইলিয়াছ রজা বলেন, আউলিয়া কেরামের মাধ্যমেই মূলত এই অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিল। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করে মাজার রক্ষায় সরকার ও দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসতে হবে। পরিশেষে, মিলাদ, কেয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












