আইফোনের বক্সে ৬শ পিস ইয়াবা, আলমারির ড্রয়ারে বিদেশি পিস্তল

অস্ত্র উদ্ধার, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৬:৪৭ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার মিয়াখান নগর এলাকার একটি বাসা থেকে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় মিয়াখান নগরের ময়দার মিল মোড় এলাকার ওই বাসায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত যুবক হলেন মো. সোহেল। তিনি বাকলিয়া এলাকার জে কে টাওয়ার (রফিক চৌধুরী বিল্ডিং) ভবনের বাসিন্দা।

নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক আফতাব হোসেন জানান, ভাড়া বাসায় ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তলসহ গুলি বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছেএমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত ঘরের ড্রেসিং টেবিলে আইফোনের বঙ থেকে ৬শ পিস ইয়াবা, স্টিলের আলমারির ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ) ও ১ রাউন্ড গুলি উদ্ধারসহ ঘটনায় জড়িত মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাবার বাগানের ফাঁকে ফাঁকে ইটভাটা জ্বালানির উৎস বনাঞ্চলের গাছ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ভাসছিল তরুণীর বস্তাবন্দি মরদেহ