আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ফিমেল একাডেমিক জোনে নতুন সাততলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার মাটি কাটার মাধ্যমে আইআইইউসির ফিমেল একাডেমিক বিল্ডিং ৬–এর নির্মাণকাজ উদ্বোধন করা হয়। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
নতুন ভবনটিতে প্রেয়ার স্পেস, কমন ফ্যাসিলিটিজ এবং ছাত্রীদের একাডেমিক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় অবকাঠামো থাকবে। ভবনটি নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য একাডেমিক পরিবেশ ও সুযোগ–সুবিধা আরও সম্প্রসারিত হবে।
নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ আমিরুজ্জামান, ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম, বোর্ড অব ট্রাস্টি অফিসের পরিচালক মো. মোহাম্মদ শফিউল আলম, বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার মো. জাহেদ হোসেন, ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ মাইনুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. আবু তালেব ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু শোয়াব। প্রেস বিজ্ঞপ্তি।












