আইআইইউসিতে আবাসিক শিক্ষক কর্মকর্তাদের ইফতার মাহফিল

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আবাসিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সুধীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ. . . শামসুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।

ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে শান্তি, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।

প্রধান অতিথি আ. . . শামসুল ইসলাম বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও আত্মত্যাগের শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করতে পারলে নৈতিক ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে তিন ফিলিং স্টেশনে অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধচসিকের অর্থায়নে ফালাহগাজী মসজিদ ও কবরস্থানের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন