দোকান ছিল। ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজানের নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার। একসময় দোকানে বকেয়া এবং বিক্রি কমে যাওয়ায় বন্ধ হয়ে যায় দোকান। পুলিশ জানিয়েছে, দোকান বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের অভাব–অনটনের কারণে হতাশাগ্রস্ত হয়ে গতকাল শনিবার দুপুরে নগরীর মোহরার জান আলী হাট এলাকায় ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন টিটু দাশ (৩৫)।
রেলওয়ের জান আলী হাট স্টেশনের মাস্টার মুহাম্মদ নেজাম উদ্দীন জানান, আজ (শনিবার) দুপুর আড়াইটাই মোহরা জান আলী হাট স্টেশনের মৌলভীবাজার এলাকায় কঙবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এঙপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জিআরপি থানার ষোলশহর স্টেশনের এসআই অসীম এসে লাশ নিয়ে গেছেন। বিষয়টি জিআরপি থানা, ডিআরএম, ডিটিও, ডিসিও, ডিএমই সবাইকে জানানো হয়েছে।
চট্টগ্রাম জিআরপি থানার ষোলশহর স্টেশনের এসআই অসীম বলেন, জান আলী হাট স্টেশনের মৌলভীবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে যে ব্যক্তি মারা গেছেন তার পরিচয় পাওয়া গেছে। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার দুলাল দাশের পুত্র টিটু দাশ। পরিবার নিয়ে শহরের মোহরা এলাকায় এমকে টাওয়ারে থাকতেন। ওখানে তার দোকান ছিল। দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাব–অনটনের কারণে আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন। পরিবারের লোকজন এসেছেন। তার এক ছেলে ও স্ত্রী রয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।












