কখনো কখনো অন্ধকার আসা জীবনে খুব দরকার। অন্ধকার না এলে বোঝা যায় না আলোর প্রতীক্ষা কতটা গুরুত্বপূর্ণ ছিলো। অন্ধকার আছে বলেই আলোর এত দাম বা মূল্য। আসলে প্রতিযোগিতা থাকা উচিত সর্বক্ষেত্রে। প্রতিযোগিতা থাকলে উপরে উঠা যায়। একটা অদম্য শক্তি আসে কাওকে হারিয়ে এগিয়ে যাবার।
একিই জায়গায় থেকে যাওয়া উচিৎ নয়।জায়গা বদল হলেই বোঝা যায় কোনটা কতটা ভালো আর খারাপ। রাতের পর দিন আসে,তাই রাত যতই গভীর হবে। অন্ধকার যত গভীর হবে আলো তত কাছাকাছি চলে আসবে।অন্ধকার ঘুম কেড়ে নেই বটে তবে কিছু সময় পরে আলো এসে সবকিছু আলোকিত করে তোলে। তখন আগের মতো আর সমস্যা থাকে না, বরং সমাধান নিয়ে আসে।
জীবনে অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে জীবনকে উপভোগ করতে হয়।আর যেকোন পরিস্থিতিতে কখনো মন খারাপ করার কিছু নেই, বরং উঠে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিতে হবে এটাই জীবন।অনেক ভালো, খারাপ মানুষের সাথে দেখা হবে।প্রত্যেকের আচরণ হয় আলাদা। এসব আচরণ যেমন মনে দাগ কাটে তেমনি এগিয়ে না চললে লক্ষ্যে পৌঁছানো যাবে না। খারাপের পরই আসে ভালো কিছু।
ভুল থেকে যেমন শেখা হয় শুদ্ধটা,তেমনি খারাপ থেকে আসে ভালো কিছুর উৎপত্তি। সবসময় মাথা উঁচু করে বাঁচার জন্য সমস্যা সমাধান করেই এগিয়ে যেতে হবে। সম্মান শব্দটি আছে বলেই জীবন এত সুন্দর। টাকা কখনো পরিপূর্ণ সুখ এনে দিতে পারে না। সম্মান হলো মানুষের সুখের ঠিকানা।
আসলে সময়ই ঠিক করে দেয় সব। জীবনের হিসাব কেউ মিলাতে পারে, আর কেউ মিলাতে পারে না।তাই বলে হিসাব বন্ধ করে দেয়া যাবে না। পুরস্কার দেয়ার মালিক একমাত্র বিধাতা। তিনিই সঠিক বিচারক। কখন কাকে আলোর ঠিকানা দিবেন বিধাতাই নির্ধারণ করেন।












