বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৬–২৭ ক্রিকেট মৌসুমের প্রস্তাবিত ক্যালেন্ডার অনুযায়ী বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট চলতি মৌসুমের অক্টোবর–২০২৬ থেকে শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা দল গঠন করা হবে। সে লক্ষ্যে প্রাথমিক বাছাইয়ের সময় নির্ধারন করা হয়েছে যথাক্রমে অনূর্ধ্ব–১৪ বাছাই: ২৫ অক্টোবর ২০২৬ সকাল ৮টা হতে, অনূর্ধ্ব–১৬ বাছাই : ২৬ অক্টোবর ২০২৬ সকাল ৮টা হতে এবং অনূর্ধ্ব–১৮ বাছাই : ২৭ অক্টোবর ২০২৬ সকাল ৮টা হতে। বাছাইয়ে অংশগ্রহনে ইচ্ছুক অনূর্ধ্ব– ১৪, ১৬ ও ১৮ বয়সী ক্রিকেট খেলোয়াড়দের উল্লেখিত দিন ও সময়ে সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর এ জেলা কোচ রেজাউল করিম রাজিব ও সহকারী কোচ তানভীর হোসেনের নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
বাছাই কার্যক্রম পরিচালনা করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মোমিনুল হক। এখানে উল্লেখ্য অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ এবং অনূর্ধ্ব–১৮ বয়স ভিত্তিক দলের অংশগ্রহণকারী খেলোয়াড়ের বয়স নিম্মোক্ত সাল অনুযায়ী নির্ধারিত হবে: অনূর্ধ্ব–১৪ : ০১ সেপ্টেম্বর ২০১২ইং বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়, অনূর্ধ্ব–১৬ : ১ সেপ্টেম্বর ২০১০ইং বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড় এবং অনূর্ধ্ব–১৮ : ১ সেপ্টেম্বর ২০০৮ইং বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়। প্রাক–বাছাইয়ে নির্বাচিত প্রত্যেক খেলোয়াড়কে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নির্ধারিত অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












