‘অনুমোদন ছাড়াই চলছিল প্যারাসেইলিং’

| রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে পর্যটক নিহতের ঘটনায় জেলা প্রশাসন দাবি করেছে, সৈকতে পরিচালিত ওই প্যারাসেইলিং কার্যক্রমের কোনো অনুমোদন ছিল না। শনিবার দুপুরে দরিয়ানগর সৈকতে দুর্ঘটনায় নিহত হন খুলনার বাসিন্দা শৌভিক রায়। তিনি নয় সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

দুর্ঘটনার পর কক্সবাজারের জেলা প্রশাসক মো. . মান্নান সাংবাদিকদের বলেন, প্যারাসেইলিংয়ের কোনো অনুমোদন আমরা জেলা প্রশাসন থেকে দেইনি। আমরা অনেকবারই এগুলো বন্ধ করেছি। পর্যটনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচ কর্মীরা গত সোমবারও ওই এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। কারণ, বর্ষাকালে সাধারণত সমুদ্র উত্তাল থাকে, আবহাওয়া খারাপ থাকে। খুব ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়। আমরা বন্ধ করে দিয়েছিলাম। তারপরও আমাদের অগোচরে যে প্রতিষ্ঠান আজকে পর্যটক তুলেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবর বিডিনিউজের।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, পর্যটকরা কঙবাজারে আনন্দ করতে আসেন। এখানে যেন কোনো দুঃখজনক বা অনাকাঙ্ষত ঘটনা না ঘটে, কোনো পর্যটকের প্রাণহানি না হয়, সেটিই আমরা চাই। এজন্য অবশ্যই শক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন কঙবাজারের সভাপতি আকতার কামাল বলেন, প্রশাসনের অভিযানের পরও কীভাবে অনুমোদন ছাড়াই পর্যটকদের নিয়ে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং পরিচালিত হচ্ছিল, কারা এর সঙ্গে জড়িত ছিল এবং নিরাপত্তা নিশ্চিত না করেই কীভাবে এমন বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছিল? সেখানে প্রশাসনের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হোক।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সাগরে, পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাউজানে মুজিব হত্যা মামলার আসামি জাইস্যা গ্রেপ্তার