চট্টগ্রাম জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিঞার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। গতকাল স্মারকলিপিতে মোট আটটি দাবি–দাওয়া উপস্থাপন করা হয়।
দাবিগুলো হলো–অধিক্ষেত্র বহাল রাখা, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের বয়স বৃদ্ধি করা, পিতার স্থলে পুত্রকে নিয়োগ প্রদান করা, বিবাহের ক্ষেত্রে বর ও কনের বয়স পুনঃনির্ধারণ করতঃ বরের ২১ ছলে ১৮ এবং কনের ১৮ স্থলে ১৬ বছর নির্ধারণ করা, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নিকাহ রেজিস্ট্রারকে অহেতুক হয়রানি বন্ধ করা, ডিউ লেটার প্রথা বন্ধ করণ, নিকাহ্ রেজিস্ট্রার ফি বৃদ্ধি করন ও নোটারী পাবলিক হলফনামার মাধ্যমে বিবাহ্ বন্ধ করন।
চট্টগ্রাম জেলা নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদের সভাপতি কাজী মুহাম্মদ হান্নান জিলানী ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ আবুল কাশেম নিজামী, কাজী মুহাম্মদ আশরাফ উদ্দীন চৌধুরী, কাজী মুহাম্মদ ফজলুর রহমান, কাজী মুহাম্মদ ছাদেক হাসান, কাজী মুহাম্মদ জাহাংগীর আলম হেলালী, কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্, কাজী মুহাম্মদ নুরুল হুদা, কাজী মুহাম্মদ জাহেদ, কাজী মুহাম্মদ আবুল কালাম আজাদ, কাজী মুহাম্মদ শফিউল্লাহ্, কাজী মুহাম্মদ আজাদুর রহমান, কাজী মুহাম্মদ মুনিরুল ইসলাম, কাজী মুহাম্মদ খলিলুর রহমান, কাজী মুহাম্মদ মহিউদ্দীন, কাজী ছৈয়দ মুহাম্মদ সাদ উদ্দীন প্রমুখ।











