৭২ ঘণ্টা পর সেই ১০ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিল বিএসএফ

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

পঞ্চগড় সদর উপজেলা বড়বাড়ি সীমান্তে প্রায় ৭২ ঘণ্টার উত্তেজনার পর নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীবিএসএফ। এ ঘটনায় গতকাল সোমবার উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে উত্তেজনা শেষ হয় বলে জানান নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম।

তিনি বলেন, রোববার গভীর রাতে বিএসএফ তাদের সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তিদের ফেরত নেওয়ার ইচ্ছা জানায়। পরে বিজিবি এতে সম্মতি দেয় এবং তাদের সরিয়ে নেওয়ার জন্য বিএসএফকে চাপ দেয়। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণ শুরু সেনাবাহিনীর
পরবর্তী নিবন্ধপ্রবাল এক্সপ্রেসের যাত্রী ব্যাগে ২০ হাজার ইয়াবা, অভিযুক্ত আটক