২ জনকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি

| শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুজন সদস্যকে এক মাসের জন্য বহিষ্কার করেছে শিল্পী সমিতি। বহিষ্কৃতরা হলেন–খল অভিনেতা শিবা শানু ও সুশান্ত।

গত বুধবার এফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন লিমন আহমেদ। তিনি আরও জানান, ন্যক্কারজনক হামলা ঘটনার দিন ২৩ এপ্রিলকে ‘কালো দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিনোদন সাংবাদিকরা।

পূর্ববর্তী নিবন্ধজয় চৌধুরীকে আজীবন বয়কটের ঘোষণা
পরবর্তী নিবন্ধবাগীশ্বরী সংগীতালয়ের বর্ষপূর্তির সমাপনী