২০ বছরের মধ্যে দ্রুততম প্রথম গোল 

বিশ্বকাপ শুরু আজ রাতে কানাডার মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনা

সুলতান মাহমুদ সেলিম | শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

বিশ্বকাপ অভিষেকে গোল করতে বেশি সময় নেননি স্বাগতিক মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনোনেস। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি এসেছে তার পা থেকে। মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে খেলার ৯ মিনিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলটি করেন এই ফরোয়ার্ড। বিশ্ব মঞ্চে অভিষেকেই জালের দেখা পেয়ে দারুণ এক কীর্তিও গড়েন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ্বকাপে ২০ বছরের মধ্যে দ্রুততম প্রথম গোল এটি। ডিবক্সের বাইরে গড়বড় করে ফেলে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ, এক ডিফেন্ডারের দুর্বলতায় বল পেয়ে ডিবক্সে ঢুকে শট নেন কিনোনেস, গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল চলে যায় জালে। ২০২৪ সালের জুনের পর মেক্সিকোর হয়ে এটি তার প্রথম গোল। আর ২০০৬ সালে কোস্টারিকার বিপক্ষে জার্মানির হয়ে ফিলিপ লামের ষষ্ঠ মিনিটে করা গোলের পর, বিশ্বকাপে দ্রুততম প্রথম গোল এটি। ৬৭ মিনিটে মেক্সিকোর জিমিনেজ ২য় গোল করেন। খেলার ৭০ মিনিট পর্যন্ত ২০ গোলে এগিয়েছিল মেক্সিকো। এদিকে বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে কানাডা আজ বসনিয়াহার্জেগোভিনার মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপে এবার সহ আয়োজক কানাডা। গত এক দশকে ফিফা র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিক উন্নতি করেছে দলটি। কানাডা এবার গ্রুপ ‘বি’তে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের মাধ্যমে সেই উত্থানকে স্মরণীয় করে রাখতে চায়। বিশ্বকাপে আগের দুই আসর১৯৮৬ সালে মেক্সিকো এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে কানাডার রেকর্ড ছিল ভয়াবহ, ছয় ম্যাচের সবকটিতেই হার দেখেছিল তারা। এবার স্বাগতিক দলটি সেই ধারা বদলাতে চায়। কানাডার সাথে গ্রুপে রয়েছে বসনিয়াহার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড। আজ রাত ১টায় কানাডার মুখোমুখি হবে বসনিয়াহার্জেগোভিনার বিপক্ষে। কানাডার মার্কিন কোচ জেসি মার্শ বলেছেন, বায়ার্ন মিউনিখের আলফোনসো ডেভিস ও জুভেন্টাসের জোনাথন ডেভিডের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া তার দল অনেক বড় লক্ষ্য নিয়েই মাঠে নামছে। গত বছর মার্শ বলেছিলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে চাই। এটা হয়তো হাস্যকর শোনাতে পারে, কিন্তু আমরা কেন কোনো টুর্নামেন্টে গিয়ে ভাবব, ‘দেখি কী হয়, হয়তো একটা ম্যাচ জিততে পারি। অথবা একটা গোল করতে পারি।’ যদিও শিরোপা জয় এখনও অত্যন্ত কঠিন সম্ভাবনা, তবে মার্শের অধীনে কানাডার সামপ্রতিক পারফরম্যান্স বলছে, বিশ্বকাপে প্রথম জয় পাওয়া তাদের নাগালের মধ্যেই রয়েছে। প্রথম জয় পেতে মুখিয়ে আছে তারা এবার। স্বাগতিক হয়ে এ ইচ্ছে তাদের আরও তীব্র হয়ে উঠেছে।

২০২৪ সালের কোপা আমেরিকায় সেমিফাইনালে পৌঁছে অনেককেই চমকে দিয়েছিল কানাডা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা কেবল পেনাল্টিতে উরুগুয়ের কাছে অল্পের জন্য পরাজিত হয়েছিল। প্রবল প্রতিদ্বন্দ্বী উরুগুয়েকে চেপে ধরেছিল তারা সেদিন। অন্যদিকে বসনিয়ার হয়ে বিশ্বকাপের মঞ্চে সম্ভবত শেষবার দেখা যাবে ৪০ বছর বয়সী স্ট্রাইকার এডিন জেকোকে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে অংশগ্রহণের ১২ বছর পর তিনি আবার ফিরছেন। ২০১৪ সালের সেই আসরটিই ছিল বসনিয়ার একমাত্র বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট অংশগ্রহণ। ২০২৬ বিশ্বকাপে ওঠার পথে সেই জেকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কার্ডিফে ওয়েলসের বিপক্ষে নাটকীয় প্লেঅফ জয়ে তিনি সমতাসূচক গোল করেন, এরপর দলটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকেও হতবাক করে দেয়। অন্যদিকে তরুণদের মধ্যে গোলের আশা থাকবে পিএসভি এইনডোভেনের ২১ বছর বয়সী এসমির বাজরাকতারেভিচ ও ১৮ বছর বয়সী কেরিম আলাইবেগোভিচের ওপর। অনেক লড়াইয়ের পরীক্ষা দিয়ে আসা বসনিয়া হার্জেগোভিনা খুব সহজ পাত্র হবে না কানাডার জন্য। তবে সবকিছু দেখা হবে মাঠের লড়াইয়ে দু’দলের খেলোয়াড়দের ভূমিকা রাখার উপরই। তাতে কে জিতবে আর কে হারবে তা সময় বলে দেবে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিজীবীদের নতুন বেতন জুলাই থেকে ধাপে ধাপে
পরবর্তী নিবন্ধবিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়