নগরের রেয়াজউদ্দিন বাজার থেকে ১৫ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। এর আগে গ্রেপ্তার করা হয় চুরির ঘটনায় জড়িত মো. দেলোয়ার হোসেন নামের যুবককে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ মে বন্দর থানায় ৩২ লাখ টাকার ১০ কার্টন মোবাইলের এলসিডি ডিসপ্লে চুরির অভিযোগ করেন এক ব্যবসায়ী। পরে তদন্তে শনাক্ত হওয়া আসামি দেলোয়ারকে গতকাল লোহাগাড়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি মতে রেয়াজউদ্দিন বাজার থেকে ১৫ লাখ টাকা মূল্যের ৬ কার্র্টন মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।












