শত্রুতার আগুন নারিকেল গাছে

রাউজান প্রতিনিধি | সোমবার , ৮ জুন, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের দায়ারঘাটা এলাকায় দুষ্কৃতকারীদের দেয়া আগুনে পুড়ে গেছে কয়েকটি নারিকেল গাছ। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এক ব্যক্তি নিজের খরিদ করা জায়গায় সীমানা বেষ্টনী দিতে বাঁশ বেড়ার স্তুপ করেছিলেন। গত ৫ জুন শনিবার দিবাগত রাতে কে বা কারা এই বাঁশ বেড়ার স্তুপে কোরোসিন ঢেলে আগুন দিলে সেখানে থাকা নারিকেল গাছগুলো পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত জাফর আহমদ বলেন, আমি ওই এলাকায় কিছু জায়গা কিনেছিলাম। সেখানে বেড়া দিতে নেয়া হয়েছিল ওইসব বাঁশ বেড়া। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় এক ব্যক্তি আমার কেনা জায়গায় ঘেরা বেড়া দিতে গেলে বাঁধা দিয়েছিলেন। তার দাবি যারা বাধা দিয়েছিল তারাই মালামালে আগুন দিয়েছে। তিনি থানা পুলিশের পরামর্শে গতকাল আদালতে মামলা করেছেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধ‘মানুষগুলো এভাবে কতদিন থাকবে, সেটাই প্রশ্ন’
পরবর্তী নিবন্ধ১৫ লাখ টাকার ৬ কার্টন চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার