চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দলের খেলোয়াড় ও বাংলাদেশ হ্যান্ডবল রেফারীজ এসোসিয়েশনের রেফারি মো. আলমগীর এশিয়ান ফেডারেশনের রেফারী ব্যাজ অর্জন করেছেন। তিনি এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের অধীনে পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ন হন।
উল্লেখ্য ১৯৮৩ সালে বাংলাদেশে হ্যান্ডবল খেলার প্রবর্তনের পর এই প্রথম মো. আলমগীর এবং সাবেক হ্যান্ডবল খেলোয়াড় তানভীর হোসেন শান্ত পদশের পক্ষে এই গৌরব অর্জন করেন। মো. আলমগীর চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দলের নিয়মিত খেলোয়াড় এবং গত বাংলাদেশ যুব গেমস্ সে্বর্ণপদক অর্জনকারী চট্টগ্রাম বিভাগীয় হ্যান্ডবল দলের প্রশিক্ষক ছিলেন।











