নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অঙিজেন আবাসিক এলাকায় কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে তিন নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ। গত রোববার রাত ১২টার দিকে অঙিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন–আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।













