হালদার মাছের দেহে প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা শনাক্ত

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মাছের দেহে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণার উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। গবেষণার একটি চমকপ্রদ তথ্য হলো, মাংসাশী মাছের চেয়ে তৃণভোজী মাছে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব বেশি। পানির উপরিভাগে ভাসমান রঙিন প্লাস্টিক কণাগুলোকে এসব মাছ শৈবাল মনে করে ভুলবশত খেয়ে ফেলে।

হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ড. মোঃ মনজুরুল কিবরীয়া সতর্ক করে বলেন, ‘হালদা নদী ও আমাদের খাদ্যনিরাপত্তা এখন একই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যদি দ্রুত শিল্প বর্জ্য ফেলা বন্ধ করা না হয়, তবে কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং মানুষের শরীরেও দীর্ঘমেয়াদী জটিল রোগ তৈরি হবে।’

পূর্ববর্তী নিবন্ধইপিজেডে ২ লাখ টাকার জ্বালানি তেল ও লুব অয়েল জব্দ
পরবর্তী নিবন্ধনবগঠিত মুসলিম এডুকেশন সোসাইটির এডহক কমিটির প্রথম সভা আজ