বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন সীতা কালী মন্দির প্রাঙ্গণে গত ১৯ জুন সংগঠনের আহ্বায়ক লায়ন অশোক কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ–সভাপতি বিপুল কান্তি দত্ত, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মুমিন।
তিনি বলেন, হাটহাজারী উপজেলায় সকল সমপ্রদায়ের জনসাধারণ অসামপ্রদায়িক চেতনা লালন করে। আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দর পরিবেশে উদযাপন করুন। মূখ্য আলোচক ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, জম্মাস্টমী উদযাপন পরিষদ উত্তর জেলার সাধারণ সম্পাদক জুয়েল চক্রবর্তী, থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব উজ্জ্বল দত্ত। বাবলু দাশ ও নয়ন চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বিজয় দত্ত, টিটু শীল, শিমুল নাথ, রাজীব সরকার, উত্তম শীল, সুদীপ নাথ, প্রকাশ শীল, জুয়েল দাশ, পাঁচ কড়ি শীল, ডাঃ জয়টু শীল, অরুণ দে, অশোক কুমার দে, শিবু রাম কৃষ্ণ দে, সঞ্জীব নাথ, বাবলা সরকার, সুমন শীল, পলাশ আচার্য, সুভাষ নাথ, ইমন শীল প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলার সভাপতি হিসেবে লায়ন অশোক কুমার নাথ, উজ্জ্বল দত্ত কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












