হরমুজে মাইনের আঘাতে ৩ ট্যাংকারে আগুন জ্বলছে

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকালে পূর্ব হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার সেখানে পেতে রাখা সামুদ্রিক মাইনে ধাক্কা খায়, পরবর্তী সময়ে আরও দুটি ট্যাংকার একই পরিস্থিতির শিকার হয়। এতে তিনটি ট্যাংকারই ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেগুলোতে আগুন ধরে গেছে। খবর বিডিনিউজের।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর উদ্ধৃতি দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, ‘নিয়ম লঙ্ঘনকারী’ দুটি ট্যাংকার হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ পথ দিয়ে গোপনে পার হওয়ার’ চেষ্টা করার সময় সামুদ্রিক মাইনে আঘাত হানে, এতে ঘটা বিস্ফোরণে জাহাজ দুটিতে আগুন ধরে ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ১১.০৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবাব আল-মান্দেব থেকে সরে দাঁড়াল ইয়েমেনি বাহিনী, নিয়ন্ত্রণ নিল হুতিরা