হকিতে কোটি টাকার পৃষ্ঠপোষকতা

| সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ হকি ফেডারেশন এবং ইপিলিয়ন গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে ইপিলিয়ন গ্রুপ ও তাদের ব্র্যান্ড সেইলর আসন্ন অনূর্ধ্ব১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ নারী ও পুরুষ হকি দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। টুর্নামেন্টটি জাপানে চলতি বছর ২৯ মে থেকে ৬ জুন অনুষ্ঠিত হবে। এই অংশগ্রহণকে সফল করতে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর মোট ১ কোটি টাকা হকি ফেডারেশনকে আর্থিক সহায়তা প্রদান করবে। এই সহায়তার আওতায় থাকবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়, আবাসন, খাবার, টিম কিট, ইউনিফর্ম, সরঞ্জাম, প্রশিক্ষণ প্রস্তুতি এবং টুর্নামেন্টসম্পর্কিত অন্যান্য ব্যয়। এই উদ্যোগের মাধ্যমে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর দেশের তরুণ ক্রীড়া প্রতিভা বিকাশ, জাতীয় ক্রীড়াঙ্গনের অগ্রগতি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। নারী ও পুরুষ উভয় অনূর্ধ্ব১৮ দলকে সমানভাবে সহায়তার মাধ্যমে এই অংশীদারিত্ব তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও জাতীয় গৌরবকে আরও উজ্জীবিত করবে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স জেলার পিডিজি’স অনারারী কমিটির সভা
পরবর্তী নিবন্ধএগিয়ে যাওয়ার পরও পরাজয়ে ক্ষুব্ধ মেসি