সড়ক দুর্ঘটনা এখন মৃত্যুফাঁদ

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামকাপ্তাই মহাসড়কটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এটি চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীসহ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাকে সংযুক্তকারী প্রধান যাতায়াত পথ। এই পথের যাতায়াতকারী প্রায় ৯ লক্ষাধিক। কাপ্তাই উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্রগুলোর কারণে প্রতিদিন অসংখ্য পর্যটক এই সড়ক ব্যবহার করেন। তবে মাত্র ৬৭ মিটার প্রশস্ত এবং ২ লেনের অবিভক্ত পথ হওয়ায় এটি এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। অতিরিক্ত বাঁক এবং সংকীর্ণ জায়গায় ওভারটেক করতে গিয়ে প্রায়ই মুখোমুখি সংঘর্ষে অকাল প্রাণহানি ঘটছে।

পূর্বে একনেক সভায় চট্টগ্রাম মহানগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে রাউজানের গশ্চি ধরের টেক পর্যন্ত ১৩.৫ কিলোমিটার অংশ ৪ লেনে উন্নীত করার প্রস্তাব পাশ হয়েছিলো। এটি ইতিবাচক হলেও পর্যাপ্ত নয়। সড়কের শেষ প্রান্ত অবধি ৪ লেন করা না হলে এই বিশাল জনপদের নিরাপত্তা নিশ্চিত হবে না। তাই, যাত্রী ও পর্যটকদের জীবন রক্ষায় পুরো মহাসড়কটি জরুরি ভিত্তিতে ৪ লেনে রূপান্তর করে দুর্ঘটনার এই এড়ানো এখন সময়ের দাবি। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এ মহাসড়কের দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ করা হোক।

সুমাইয়া শাহ্‌

শিক্ষার্থী

রাঙ্গামাটি সরকারি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধসুভাষ মুখোপাধ্যায় : শ্রমজীবী মানুষের মুক্তিপ্রয়াসী কবি
পরবর্তী নিবন্ধঔষধি গাছ লতা ও দেশীয় ফল