স্বাভাবিক হতে মাঠে ফিরছেন নাঈম

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

পুলিশের হাতে নির্যাতনের শিকার নাঈম হাসান শারীরিক ও মানসিকভাবে ‘তাড়াতাড়ি স্বাভাবিক’ হয়ে চান। তাই দ্রুত মাঠে ফিরছেন জাতীয় দলের এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের পরামর্শ মেনে নাঈম হাসান দ্রুত খেলায় ফিরছেন বলে জানিয়েছেন তার বড় ভাই কামরুল আলম সাব্বির। রোববার বিকালে তিনি বলেন, নাঈম বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। আগামীকাল ঢাকায় ‘এ’ দলের খেলা আছে। সেখানে সে অংশ নেবে। এরপর সিলেট যাবে। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সূচি রয়েছে। নাঈম হাসান বর্তমানে মোটামুটি স্থিতিশীল আছেন জানিয়ে সাব্বির বলেন, বিসিবির চিকিৎসকরা এসে তাকে দেখে গেছেন। তাদের মতামত হল, খেলায় থাকলে নাঈম তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাই মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আর শরীরের যে আঘাতজনিত ব্যথা, সেটা ধীরে ধীরে সেরে যাবে বলে তারা জানিয়েছেন। আমরা পরিবার ও আত্মীয় স্বজনরাও মনে করছি, মাঠে থাকলেই সে ভালো থাকবে। তাই দ্রুত খেলায় ফেরার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
পরবর্তী নিবন্ধপর্দায় আসছে সোজন বাদিয়ার ঘাট