রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেছেন, যারা স্বাধীনতা বিরোধী তারাই এ ধরণের দেশবিরোধী নাশকতামূলক কর্মকান্ডে জড়িত। অথচ সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তিনি গতকাল সোমবার রাউজান নোয়াজিষপুর ইউনিয়নে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এম. সরোয়ার্দী সিকদার। বক্তব্য রাখেন ইউপি সদস্য কাজী জিয়াউর রহমান, শফিউল বশর, শওকত ওসমান চৌধুরী, মো. হারুন, দিদার সিকদার, নুরুল আমিন মুন্সি, মো. রাশেদ, কাজী রেহেনা বেগম, জিন্নাত আরা বেগম, রোকসানা বেগম, রফিক উদ্দীন চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, দীল মোহাম্মদ, কুতুব উদ্দীন সিকদার, নাহিদ চৌধুরী, আবদুল মোতালেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













