স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে

বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় হামিদুর রহমান আজাদ

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:৪১ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, রক্ষীবাহিনীকে সামনে এনে মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং হাজার হাজার মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল মূলত সেনাবাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত বিপ্লব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আধিপত্যবাদী শক্তি সব সময়ই হুমকিস্বরূপ। তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তাই জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী মহানগরীর উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং নগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান ও শফিউল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের পরিবর্তন করতে পারলে সমাজ ও দেশের পরিবর্তন ঘটবে