স্ত্রীর জন্মদিন পালন শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণ ব্যবসায়ী সৈয়দ আবুল হাসনাত সায়হান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি মা, ভাই, স্ত্রী ও এক পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর কর্ণফুলী থানাধীন দৌলতপুর কাজী বাড়ি প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি চট্টগ্রাম চেম্বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহমেদের কনিষ্ঠ পুত্র।
পারিবারিক সূত্র জানিয়েছে, সায়হান থাইল্যান্ডে দশদিনের ভ্রমণশেষে রোববার রাত ১০টায় চট্টগ্রামে পৌঁছান। রাতে তিনি পরিবারের সদস্যদের সাথে খাওয়া দাওয়া করেন। রাত ১২টায় স্ত্রীর বার্থ ডে সেলিব্রেট করেন। রাত আড়াইটা নাগাদ তিনি অসুস্থ বোধ করলে দক্ষিণ খুলশীর বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই তিনি ইন্তেকাল করেন।












