প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল রাতে দেয়া নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ অক্টোবর হতে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম, আউটার স্টেডিয়াম, প্রশিক্ষণ মাঠ ও সিজেকেএস জিমনেসিয়ামে ইতোপূর্বে অনুমোদিত ও নির্ধারিত জাতীয় ও স্থানীয় পর্যায়ের সকল ধরনের খেলাধুলা এবং অন্যান্য অনুষ্ঠান স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে। সংশ্লিষ্ট সকল ক্রীড়া সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, খেলোয়াড়, প্রশিক্ষক ও আয়োজকদের উল্লিখিত নির্দেশনা অনুসরণ করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












