ফটিকছড়িতে স্টুডেন্ট ব্যাটালিয়নের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান গত ১৩ জুন নাজিরহাট পৌরসভার গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা শিক্ষক মোহাম্মদ আলমগীর। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। প্রধান অতিথি ছিলেন বেসরকারিভাবে নির্বাচিত ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর। সংবর্ধিত অতিথি ছিলেন সিলেটের বড়লেখার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক ও মোহাম্মদ জসীম উদ্দীন। প্রধান আলোচক ছিলেন বিএনপি নেতা জহির আজম চৌধুরী। মহসিন আজাদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ব্যাংকার আনোয়ারুল হক, আইনজীবী আবুল কালাম আজাদ, গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদুল আলম এনাম, সোহরাব জব্বার, অ্যাডভোকেট আবুল কালাম, রবিউল হাসান তানজিম, অহিদুল আলম, শিক্ষক গোলাম মোস্তফা, সৌরভ পাল ও ফারহানা আফরোজ। প্রেস বিজ্ঞপ্তি।












